লোগো
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসিমুখে ওটিতে ঢুকে আর ফিরলেন না রবগুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

চুয়াডাঙ্গায় বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলা ও অ্যানেসথেসিয়ায় ভুলের অভিযোগে রবগুল (বয়স ৫০ ঊর্ধ্ব) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, অপারেশনের আগে সম্পূর্ণ স্বাভাবিক থাকা রবগুল হাসিমুখে অপারেশন থিয়েটারে (ওটি) প্রবেশ করলেও অপারেশনের পর আর তার জ্ঞান ফেরেনি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।