লোগো
Advertisement

রুম শেয়ার করতে গিয়ে দুই সহকর্মীর ‘নকল সংসার’, শেষে গড়াল বিয়েতে

নিজস্ব প্রতিবেদক ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
Advertisement

বাসা ভাড়ার খরচ কমাতে গিয়ে একই রুমে থাকা শুরু করেছিলেন পোশাক কারখানার দুই সহকর্মী। রান্না ও বাসাভাড়ার খরচ ভাগাভাগি করে এভাবেই কেটে যায় প্রায় দুই বছর। তবে শেষ পর্যন্ত একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে তাদের সেই ‘নকল সংসার’ গড়িয়েছে বিয়ের পিঁড়িতে।

ঘটনাটি ঢাকার। জানা গেছে, আর্থিক সংকটের কারণে এক নারী ও তার পুরুষ সহকর্মী একসঙ্গে রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। খরচ কমানোর পাশাপাশি তারা নিজেদের খাবারও একসঙ্গে রান্না করতেন।

দুজনের এই সহাবস্থান নিয়ে তেমন কোনো সমস্যা না হলেও একদিন রান্না করা তরকারিতে লবণ ও ঝাল কম হওয়াকে কেন্দ্র করে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। এ নিয়ে পুরুষ সহকর্মী ক্ষোভ প্রকাশ করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ওই নারী ক্ষুব্ধ হয়ে বলে বসেন, ‘আমি কি তোর ঘরের বউ যে ঝগড়া করস?’

এই কথাই শেষ পর্যন্ত পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যায়। তাদের মধ্যে ঝগড়ার বিষয়টি বাড়িওয়ালা ও স্থানীয়দের কানে পৌঁছালে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে স্থানীয় লোকজন দুজনকে বিয়ের জন্য চাপ দেন বলে জানা গেছে।

শেষ পর্যন্ত সহকর্মী ওই নারী ও পুরুষের বিয়ের আয়োজন করা হয়। ফলে দীর্ঘদিনের ‘রুম শেয়ারিং’ সম্পর্কই পরিণত হয় বৈবাহিক সম্পর্কে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকেই ঘটনাটিকে মজার ছলে দেখলেও, ঢাকায় বাড়তি বাসাভাড়ার চাপ সামলাতে নিম্নআয়ের কর্মজীবীদের রুম ভাগাভাগি করে থাকার বাস্তবতাও এতে উঠে এসেছে।

আরও সংবাদ লোড হচ্ছে...