লোগো
Advertisement

মিরপুরে গার্মেন্টসকর্মী হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম
Advertisement

ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় চার বছর আগে গার্মেন্টসকর্মী সায়মনকে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, চার বছর আগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় সায়মনের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।
আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও সংবাদ লোড হচ্ছে...