লোগো
Advertisement

২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
Advertisement

২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহী বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধন সম্পন্ন করার কথা উল্লেখ করা হয়েছে।

গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ অবস্থায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ নিবন্ধন ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও সংবাদ লোড হচ্ছে...