লোগো
Advertisement

ঢাবি ক্যাম্পাসে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাতে ক্যাম্পাসের ভেতরে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা শুরু করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ও বিস্ফোরণের পেছনে কারা রয়েছে, তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

আরও সংবাদ লোড হচ্ছে...