রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

গ্রামীণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে তথ্য সংগ্রহ ও গবেষক দলকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনার পর এ বিষয়ে অধীনস্থ দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। বিদ্যুৎ বিভাগের ১১ আগস্টের একটি চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১২ অক্টোবর এ বিষয়ে মাউশিকে চিঠি দেয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে মাউশি।

এতে মাউশির মাঠপর্যায়ের পরিচালক, সরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি স্কুলের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের গবেষক দলকে সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য সরবরাহের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

১১ আগস্টের চিঠিতে বলা হয়, সার্ক এনার্জি সেন্টারের নিয়োগ করা প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিস লিমিটেড (সিআরইএসএল) বাংলাদেশের গ্রামীণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনা নিয়ে একটি গবেষণা করবে। এ গবেষণায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার কারিগরি, অর্থনৈতিক, পরিবেশগত ও প্রাতিষ্ঠানিক সম্ভাব্যতা মূল্যায়ন করা হবে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...