লোগো
Advertisement

চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
Advertisement

ঢাকা, ২১ সেপ্টেম্বর: চুয়াডাঙ্গা জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এসেছে। জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। একই সঙ্গে বাগেরহাট জেলাতেও নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি ২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে বদলি করা হয়েছে চুয়াডাঙ্গার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান ও বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে। নতুন আদেশ অনুযায়ী তাদের ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের পদায়নের মধ্য দিয়ে জেলা পুলিশ প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো।

আরও সংবাদ লোড হচ্ছে...