শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় সুপ্রীম সীড কোম্পানীর লি: এর পক্ষ হতে আলু চাষীদের নিয়ে মেগা কৃষক সমাবেশ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক১৫ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম
আলমডাঙ্গায় সুপ্রীম সীড কোম্পানীর লি: এর পক্ষ হতে আলু চাষীদের নিয়ে মেগা কৃষক সমাবেশ সম্পন্ন

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) উন্নতমানের সঠিক জাত নির্বাচন, সঠিক সময় ও আধুনিক পদ্ধতিতে আলু চাষ করে আলুর ফলন বহুগুণে বাড়ানোর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। আধুনিক জাত নির্বাচন ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আলু চাষ করে কৃষকদের অধিক উৎপাদন ও লাভের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন কৃষিবিদ মো. আনোয়ার হোসেন।

বুধবার (১৪ অক্টোবর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিশিরদাড়ী গ্রামে সুপ্রীম সুপ্রীম সীড কোম্পানীর উদ্যোগে আয়োজিত মেগা কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, আলু চাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উক্ত এলাকায় সর্বাধিক চাষকৃত আলুর তিনটি জাত ডায়ামন্ট, কার্ডিনাল এবং এলুয়েট বিশেষ বৈশিষ্ট খুব সুন্দরভাবে আলু চাষীদের মাঝে ভিডিও এবং প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থাপন করেন । পাশাপাশি আলু চাষের জন্য জমি প্রস্তুত, বীজ রোপণের উপযুক্ত সময়, বীজের দূরত্ব, সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং গাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ।

তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তায় হাতে গোনা যে কয়টি কোম্পানী কাজ করে যাচ্ছে ,সুপ্রীম সীড কোম্পানী লি: তার মধ্যে অন্যতম । বিগত ৪৮ বছর ধরে সুপ্রীম সীড গুণগত মানসম্পন্ন সকল ধরনের বীজ উৎপাদন, সরক্ষণ ,বাজারজাত এবং সকল পরিষেবা প্রদানের মাধ্যমে কৃষক ও অংশীদারের জীবন মান উন্নয়ন করে আসছে । সুপ্রীম সীড পণ্যের গুণগত মানের ব্যাপারে কোন আপোষ করে না ।

অনুষ্ঠানে সুপ্রীম সিড কোম্পানির হীরা বীজ আলুর পাশাপাশি বিশাল-৫৫ ও কাবেরী-৫৪ জাতের ভুট্টাবীজের গুণাগুণ এবং চাষাবাদের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। আলোচনা শুনে উপস্থিত কৃষকেরা সকলেই হীরা বীজ আলু ও ভুট্টা চাষাবাদ করবেন বলে অঙ্গীকার করেন ।

সমাবেশের শেষ পর্যায়ে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশে আলু চাষ ও আধুনিক কৃষিপদ্ধতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। উপস্থিত সাধারণ কৃষকেরা সেসব প্রশ্নের উত্তর দেন। সঠিক উত্তর দেওয়া কৃষকদের মধ্য থেকে কয়েকজনকে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক বন্ধু বীজ ভান্ডারের সত্বাধিকারী মো. পলাশ আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানী লি এর ভেড়ামারা-কালিগঞ্জ জোনের জোনাল ম্যানেজার কৃষিবিদ মো. হাজমুজ্জামান। সমাবেশটি পরিচালনা করেন কোম্পানির রিজিওনাল ম্যানেজার মো. আরিফুল ইসলাম।

কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়, প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়। এ ধরনের আয়োজনের জন্য সুপ্রীম সীড কোম্পানী লি: কে ধন্যবাদ জানানো হয় ।কৃষকদের আধুনিক চাষাবাদ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে তুলবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

আলমডাঙ্গা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...