আবারও বড় পর্দায় একসঙ্গে চঞ্চল-নিশো

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, ‘খলনায়ক সিনেমায় আমার অভিনীত চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময় উপভোগ্য। দর্শক সিনেমাটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’
সিনেমাটিতে চঞ্চল-নিশো ও তমার পাশাপাশি আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেন্টু। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। এর আগে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘হৃদয় জুড়ে’ সিনেমায় নিরবের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।
খলনায়কের মাধ্যমে প্রথমবারের মতো যৌথ প্রযোজনায় যুক্ত হয়েছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

