রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

সবাইকে খুশি নয়, বরং বিতর্ক উসকে দেবে জাগুয়ারের নতুন বৈদ্যুতিক গাড়ি

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম
সবাইকে খুশি নয়, বরং বিতর্ক উসকে দেবে জাগুয়ারের নতুন বৈদ্যুতিক গাড়ি
গাড়িটির মিনিমালিস্ট ইন্টেরিয়রে প্রথাগত চামড়া ও কাঠের পরিবর্তে রয়েছে ভাস্কর্যসদৃশ আসন এবং উদ্ভাবনী টেক্সটাইল ফিনিশ। ছবি: জাগুয়ার
গাড়িটির মিনিমালিস্ট ইন্টেরিয়রে প্রথাগত চামড়া ও কাঠের পরিবর্তে রয়েছে ভাস্কর্যসদৃশ আসন এবং উদ্ভাবনী টেক্সটাইল ফিনিশ। ছবি: জাগুয়ার

গাড়িটির নকশায় যেমন নতুনত্ব রয়েছে, তেমনি রয়েছে বিশেষ প্রকৌশল। সাধারণ বৈদ্যুতিক গাড়িতে ব্যাটারি মূলত যাত্রীদের আসনের নিচে থাকে। কিন্তু ‘টাইপ ০১ ’-এ ব্যাটারির একটি অংশ সামনের দিকে রাখা হয়েছে। এতে গাড়ির ওজনের ভারসাম্য বজায় রাখা, চলার দূরত্ব বাড়ানো এবং পেছনের যাত্রীদের জন্য বেশি জায়গা রাখার সুবিধা হয়েছে। গাড়িটিতে ২৩ ইঞ্চি চাকা এবং সংঘর্ষের সময় আঘাত সামলানোর জন্য বিশেষ কাঠামোও রয়েছে।

বাইরের নকশায় সরু হেডলাইট, পেছনে গ্রিলের মতো নকশা এবং বিশেষ টেইললাইট ব্যবহার করা হয়েছে। ভেতরে চামড়া ও কাঠের বদলে ব্যবহার করা হয়েছে হালকা ও মজবুত বিশেষ কাপড়। আসনগুলোর নকশাও আধুনিক আসবাবের মতো।

গাড়িটির নকশাবিদ আলেক্সেই আন্দ্রেয়েভের মতে, প্রথম দেখায় মানুষের অস্বস্তি হওয়া অস্বাভাবিক নয়। কারণ, তাঁরা আগে এমন গাড়ি দেখেননি।

তবে জাগুয়ারের জন্য এই নতুন কৌশল বড় পরীক্ষা। চীনা গাড়ি নির্মাতাদের প্রতিযোগিতা ও বাণিজ্য শুল্কের মতো চ্যালেঞ্জও রয়েছে। নতুন নকশা প্রতিষ্ঠানটিকে বিলাসবহুল গাড়ির বাজারে এগিয়ে নেবে, নাকি আরও সংকটে ফেলবে, তা নির্ভর করবে ক্রেতাদের প্রতিক্রিয়ার ওপর। আপাতত গ্লোভারের ঘোষণা, ‘জাগুয়ার ফিরেছে।’

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...