রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা স্থায়ীভাবে খারিজরাজধানীতে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস, চলবে যেসব রুটেভারতে সিইসির পদত্যাগ দাবিতে বিরোধীদের ‘চলো দিল্লি’ পদযাত্রা আজইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা কি জায়েজরাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগদ্বিতীয় দিনে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানা ছুটিটাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জননেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলোন্যাশনাল ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগব্রহ্মপুত্রের ভাঙনের ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক
বিজ্ঞাপন

মাঝপথে থেমে গেল বিশ্বভ্রমণকারী প্রমোদতরি, নামিয়ে দেওয়া হলো যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম
মাঝপথে থেমে গেল বিশ্বভ্রমণকারী প্রমোদতরি, নামিয়ে দেওয়া হলো যাত্রীদের

উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে দুই বছরেরও বেশি সময় আগে যাত্রা শুরু করেছিল ৬৪০ ফুট দীর্ঘ ‘ভিলা ভি ওডিসি’। কয়েক মাস বিলম্বের পর যাত্রা শুরু করা জাহাজটির পরিকল্পনা ছিল বিশ্বের ৪০০ টির বেশি গন্তব্য ঘুরে বেড়ানো। এতে পাঁচ বছরের আবাসনের জন্য টিকিটের মূল্য শুরু হয়েছিল ৫৯ হাজার ৯৯৯ ডলার থেকে। স্থায়ী কেবিনের দাম ১ লাখ ১৯ হাজার ৯৯৯ ডলার। এর বাইরে কেবিনের ধরন অনুযায়ী মাসে ৩ হাজার ২৯৯ থেকে ৯ হাজার ৫০০ ডলার পর্যন্ত ফি দিতে হয়।

জাহাজটিতে বসবাসকারী হলি হেনেসি জানান, যাত্রীদের জাহাজ ছাড়ার এক দিনেরও কম সময় আগে বিষয়টি জানানো হয়েছিল। যুদ্ধ শুরুর পর থেকেই পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। গত মে মাসে যাত্রীদের কাছে অতিরিক্ত জ্বালানি ফিও চাওয়া হয়। বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার কমানোয় জাহাজে থাকা অস্বস্তিকর হয়ে উঠছিল বলেও জানান তিনি।

তবে ভ্রমণের এই অভিজ্ঞতাকে ‘অমূল্য’ বলে উল্লেখ করেছেন হেনেসি। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত বাসিন্দা শ্যারন লেন জাহাজটির একটি কেবিন কিনতে নিজের সারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করেছিলেন। তাঁর কাছে এটি কেবল ভ্রমণের মাধ্যম নয়, ছিল নিজের বাড়ি।

আগামী দুই মাসে আর্থিক পুনর্গঠন ও নতুন মূলধন সংগ্রহের চেষ্টা চালাবে প্রতিষ্ঠানটি। তবে শেষ পর্যন্ত জাহাজটির কার্যক্রম আবার শুরু হবে কি না, তা নিশ্চিত নয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...