রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অটোরিকশা বিক্রির জন্য চালককে হত্যা, লাশ ফেলা হয় নদীতেদেশীয় ঐতিহ্য ছড়িয়ে দিতে কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়: নিতাই রায়পোশাক খাত অস্থির করতে সীমান্তের ওপারের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীআত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেন তিন জেলার ৬৫ চরমপন্থিচিরকুটে সুদ কারবারিদের নাম লিখে ট্রেনের নিচে ঝাঁপমোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহতশ্রমিক বিক্ষোভে গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটিআবুধাবি ফেরত নেওয়ার সময় প্রায় পাঁচ কোটি টাকার মূল্যের ৬ স্বর্ণের ডিম জব্দবাংলাদেশকে ধবলধোলায়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজেরশ্রমিকদের দাবি বিলাসিতা নয়, বরং তাদের বেঁচে থাকার ন্যূনতম হিসাব: নাহিদ
বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মোহাম্মদ রাহাত (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, বিকেলের দিকে খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় গিয়ে রাহাতকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, রাহাত ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। তিনি ওই এলাকাতেই থাকতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, নিহতের বাবার নাম মৃত রেজাউল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান এসআই মাহমুদুল হাসান।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...