রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনার
বিজ্ঞাপন

বাংলাদেশের বিমান নিরাপত্তা যাচাইয়ে ১২ দিনের আইকাও অডিট শুরু

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম
বাংলাদেশের বিমান নিরাপত্তা যাচাইয়ে ১২ দিনের আইকাও অডিট শুরু

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা নিরীক্ষা শুরু হয়েছে বাংলাদেশে। সোমবার (২৬ অক্টোবর) থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলা এ নিরীক্ষায় দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা করবে আইকাওর অডিট দল।

নিরীক্ষা কার্যক্রম সামনে রেখে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জাতীয় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বেবিচক চেয়ারম্যানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সংস্থাটির সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-ন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ)-এর আওতায় এ নিরীক্ষা পরিচালিত হচ্ছে।

ব্রিফিংয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নিরাপত্তা তদারকির কাঠামো ও কার্যক্রম তুলে ধরা হয়। বাংলাদেশের জাতীয় সমন্বয়ক মোহাম্মদ আলমগীর দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা সম্পর্কে আইকাওর অডিটর দলকে অবহিত করেন। পরে অডিট দলের টিম লিডার কলাম ভাইন ব্রিফিং দেন। এতে বিমান নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

নিরীক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার পূর্ণ সহযোগিতা চেয়েছেন এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। তিনি প্রয়োজনীয় নথি ও তথ্য নির্ভুলভাবে এবং নির্ধারিত সময়ে সরবরাহ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের জন্য প্রস্তুত রাখা এবং নিরীক্ষক দলের নির্ধারিত বিমানবন্দর ও স্থাপনায় প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জাতীয় সমন্বয়কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার নির্দেশনা দেন তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...