রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কর্মজীবনে যেন রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রতিফলন না ঘটে: ৪৫তম বিসিএস কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
কর্মজীবনে যেন রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রতিফলন না ঘটে: ৪৫তম বিসিএস কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘এসব ক্ষেত্রে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, যেখানে বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি (প্রেজেন্স অব মাইন্ড) অত্যন্ত জরুরি।’

আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, ক্ষমতার কোনো ধরনের অপব্যবহার বরদাশত করা হবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আইজিপি (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে ৬৫ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ১৯ জন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...