মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাভারে শ্রমিক বিক্ষোভে পুলিশের চার মামলা, আটক ১৪পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগনেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলোবাংলাদেশে পোশাকশ্রমিক আন্দোলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন জয়সওয়ালনারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তারতালা ভেঙে জাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদলশিশুর প্রাণ বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেনভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাইজাপানে একের পর এক সাইবার হামলা, কোটি কোটি গ্রাহকের তথ্য ফাঁসপ্রতিদিন এই হাটে বিক্রি হয় ৫০ লাখ টাকার জলপাই
বিজ্ঞাপন

অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত সচিবের দণ্ড

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত সচিবের দণ্ড

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওএসডি অতিরিক্ত সচিব মেহেদী হাসান এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১ নভেম্বর তিনি ওয়াশিংটনে যোগদান করেন। চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর তিনি সন্তানের শিক্ষা সেশন সম্পন্ন করা ও চিকিৎসার সুবিধার্থে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর আবেদন করেন। কিন্তু অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আবেদন নামঞ্জুর করে তাঁকে দেশে ফিরে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়।

২০২৩ সালের ৬ ডিসেম্বর মেহেদী হাসানকে ওয়াশিংটন দূতাবাস থেকে অবমুক্ত করা হয়। কিন্তু দেশে ফিরে কর্মস্থলে যোগদান না করে তিনি ২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহিঃবাংলাদেশ ছুটির আবেদন করেন। অনুমতি ছাড়া দেশত্যাগ করে ১ বছর ৬ মাস ৩ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পর ২০২৫ সালের ১৯ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যোগদানপত্র জমা দেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...