বিচারবহির্ভূত হত্যার বৈধতা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সাদিক কায়েম

সাদিক কায়েম বলেন, পুলিশের কাজ অপরাধী ধরা, বিচার করা নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত করতে হবে। সেই পথ বন্ধ করে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ হল একটি ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের আয়োজন আরম্ভ করা।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে ক্রসফায়ারে নিহত টেকনাফের একরামুল হকের ছোট্ট মেয়ের কান্নাজড়িত কণ্ঠে বলা, ‘আব্বু, তুমি কান্না করতেছ যে!’ এই কথা আমরা ভুলিনি। আর কোনো সন্তানকে যেন এভাবে বাবাকে শেষ বিদায় জানাতে না হয়, এমন বাংলাদেশের স্বপ্ন নিয়েই এ দেশে জুলাই বিপ্লব হয়েছিল। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার কোনো উদ্যোগই আমরা সফল হতে দেব না, ইনশাআল্লাহ।
রাজনীতি থেকে আরও পড়ুন

