শ্রীপুরে আগুনে পুড়ল মসজিদ ও ব্যবসাপ্রতিষ্ঠান, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

শ্রীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদসহ একাধিক দোকান ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা জানান, আগুনে ঝুট ও তুলার একটি গুদাম, স্যানিটারির দোকান, কয়েকটি মুরগির দোকান এবং একটি ভাঙারির দোকান পুরোপুরি পুড়ে গেছে। একই সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় একটি মসজিদও।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
সারাদেশ থেকে আরও পড়ুন

