শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
বিজ্ঞাপন

৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়ায় প্রায় পাঁচ লাখ টাকার পণ্যের কার্টনে ইট ও বাঁশ দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় ডেলিভারিম্যান ও কোম্পানির এক ম্যানেজারকে আটক করে স্থানীয়রা।

চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ব্যবসায়ী মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান জানান, একটি কোম্পানির ডিলারের সঙ্গে প্রায় দেড় বছর ধরে ব্যবসা করছেন তিনি। সম্প্রতি কৃষিপণ্যের কীটনাশক কেনার জন্য টাকা পরিশোধ করেন। পরে পণ্য সরবরাহের জন্য গাড়িতে করে মালামাল নিয়ে আসা হয়।

তার অভিযোগ, গাড়ি থেকে তাড়াহুড়া করে মালামাল নামানোর সময় কয়েকটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হয়। পরে কার্টন খুলে ভেতরে ওষুধের পরিবর্তে ইট ও বাঁশ দেখতে পান তিনি। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। কার্টনগুলোতে প্রায় চার লাখ ৯২ হাজার টাকার পণ্যের পরিবর্তে ইট ও বাঁশ দেওয়ার অভিযোগ উঠেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ভিডিও দেখেছি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...