সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ‘তাদের সঙ্গে পলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী। কিন্তু একটি পয়েন্ট অমীমাংসিত আছে। আশা করি, এটাও সমাধান হবে। ওদের যে দাবিদাওয়া, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ওরাও শান্তি চায়, আমরাও শান্তি চাই।’
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়িতে ডিজিএফআইয়ের শাখা অধিনায়ক কর্নেল মাহফুজুল বারী, জেলা পুলিশ সুপার মো. মোর্তোজা আলী খান, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব।
সারাদেশ থেকে আরও পড়ুন

