রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পত্রিকা ছেঁড়ার ব্যাখ্যায় যা বললেন রাশেদ খাঁনশীতের আগেই ঘর প্রস্তুতির কিছু জরুরি ধাপতিন ইউনিয়নে যাতায়াতের ভরসা নৌকা, সন্ধ্যা নামলেই ‘বিচ্ছিন্ন জনপদ’৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধঅর্থসংকটে ঝুলে আছে ৭০ হাজার শিক্ষকের অবসর সুবিধাইরানে এখনো দু-একটি কাজ বাকি, ১০ মিনিটেই তা করতে পারি: ট্রাম্পগাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েনজাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎবেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ড ঘোষণা: শ্রমমন্ত্রীবাহরাইনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন সফররত সেনাবাহিনীর সিজিএস’র
বিজ্ঞাপন

গোপনে ছবি তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, রেস্টুরেন্টের দুই কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম
গোপনে ছবি তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, রেস্টুরেন্টের দুই কর্মচারী গ্রেপ্তার

সিলেটে রেস্টুরেন্টে খেতে যাওয়া দুই তরুণ-তরুণীর ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার দুজন নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টের কর্মচারী।

এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী নগরের কাষ্টঘর এলাকার বাসিন্দা উমাশঙ্কর গুপ্ত চৌধুরী। এর আগে খবর পেয়ে রোববার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাট এলাকার বাসিন্দা (বর্তমানে কাজিটুলায় বসবাসরত) আহবাবুজ্জামান আনোয়ার (২৪), এবং হবিগঞ্জের বাসিন্দা (বর্তমানে জিন্দাবাজার সিতারা ম্যানশনের বাসিন্দা) মো. সামছুল আমিন (২৭)।

মামলার এজাহারে উমাশঙ্কর গুপ্ত চৌধুরী উল্লেখ করেছেন, গত শনিবার বিকেলে তিনি বান্ধবী ফারিয়া সুলতানা আনিসাকে নিয়ে নগরের জিন্দাবাজারের মেহমান রেস্টুরেন্টে যান। এসময় গোপনে তাদের ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দিয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হেনস্তা করা হয়।

উমাশঙ্কর গুপ্ত চৌধুরী অভিযোগ করেন, ফেসবুকে বিভিন্ন পেজ থেকে আমি ও আমার বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে অব্যাহতভাবে অপপ্রচারর, হয়রানি ও ধর্মীয় উসকানি প্রদান করা হচ্ছে। এতে আমি ও আমার বান্ধবীর পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। আমরা হয়রানির শিকার হচ্ছি ও বিব্রতকর অবস্থায় পড়েছি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...