রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজপত্রিকা ছেঁড়ার ব্যাখ্যায় যা বললেন রাশেদ খাঁনশীতের আগেই ঘর প্রস্তুতির কিছু জরুরি ধাপতিন ইউনিয়নে যাতায়াতের ভরসা নৌকা, সন্ধ্যা নামলেই ‘বিচ্ছিন্ন জনপদ’৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধঅর্থসংকটে ঝুলে আছে ৭০ হাজার শিক্ষকের অবসর সুবিধাইরানে এখনো দু-একটি কাজ বাকি, ১০ মিনিটেই তা করতে পারি: ট্রাম্পগাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েনজাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎবেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ড ঘোষণা: শ্রমমন্ত্রী
বিজ্ঞাপন

১২ নৌকায় এসে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
১২ নৌকায় এসে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে সাতজন আহত হয়েছেন। তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু করা হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় পৌঁছালে ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা একদল ব্যক্তি তাদের গতিরোধ করেন। এ সময় তারা মৎস্য বিভাগের দলটির ওপর হামলা চালায়। এ সময় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন।

আহত অন্যরা হলেন আনসার ও ভিডিপির হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, নৌকার মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় আয়োজিত এক ব্রিফিংয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি আরও বলেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা আরও অভিযোগ করেন, হামলাকারীরা নৌকার চালক ও মাঝিদের লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে অংশ না নিতে হুমকি দেন। এমনকি মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তারা পরবর্তী সময়ে মৎস্য বিভাগের অভিযানে সহযোগিতা না করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...