মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

অটোরিকশায় এসে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
অটোরিকশায় এসে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

রাজবাড়ী শহরের পান্না চত্বরে প্রকাশ্যে আমিন হোসেন লিটন নামে এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে তার হাতে গুলি লেগেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আমিন হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বিচিত্রা গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি বানীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক ও বাজারে তার ক্রোকারিজের দোকান রয়েছে।

লিটনের ভাষ্য অনুযায়ী, রাজবাড়ী কোর্ট চত্বর হয়ে পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা থেকে নেমে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরিস্থিতি বুঝতে পেরে তিনি দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় একটি গুলি তার হাতে লাগে। ঘটনার সময় তার সঙ্গে মুন্সি নামের আরেক ব্যক্তি ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...