মোবাইল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বন্ধুর, আরেকজন হাসপাতালে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রলিকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের সামনে ছিটকে পড়ে মিদুল রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক আশিকুর রহমান। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ধর্মমড়া পুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিদুল রহমান দিনাজপুর সরকারি কলেজ মোড়ের একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি কাঞ্চন বালুয়াডাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে। তাঁর স্ত্রী ও তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।
আহত আশিকুর রহমান একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
সারাদেশ থেকে আরও পড়ুন

