সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ধামরাইয়ে অবৈধ দুটি রং কারখানা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম
ধামরাইয়ে অবৈধ দুটি রং কারখানা বন্ধের নির্দেশ

এশিয়া পোস্ট ডিজিটালে অবৈধ রং কারখানার দূষণে অতিষ্ঠ মানুষের দুর্ভোগ নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর ঢাকার ধামরাইয়ে দুটি অবৈধ রং কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানা দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ ও পৌরসভার আইঙ্গন এলাকায় কারখানা দুটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের লোকালয় ও আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে কালি তৈরি করা হচ্ছিল। এশিয়া পোস্ট ডিজিটালে মঙ্গলবার সকালে ‘লোকালয়ে অবৈধ রং কারখানা, দূষণে অতিষ্ঠ মানুষ’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপরই কারখানা দুটিতে অভিযান চালানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...