রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনার
বিজ্ঞাপন

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা

চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় একটি বাজার কমিটির নির্বাচন কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সমর্থক মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা দিয়েছেন।

গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মো. ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। ফেসবুকে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় তার পরিচিতি রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সূত্রে জানা যায়, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিএনপি ও জামায়াত সমর্থকেরা পৃথক প্রার্থীকে সমর্থন দেন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হন। ফলাফলের পর ক্ষুব্ধ ফারুক ইউনিয়ন জামায়াত নেতাদের বিরুদ্ধে অসদাচরণ ও প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ এনে ফেসবুকে একটি ক্ষোভ প্রকাশমূলক ভিডিও পোস্ট করেন।

ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার রাতেই আধুনগর বাজারে প্রকাশ্যে দুধ ঢেলে গোসল করেন তিনি। এ সময় উপস্থিত জনতাকে হাততালি দিতে দেখা যায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্থানীয় দায়িত্বশীলদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তিনি জামায়াত সমর্থনের অবসান ঘটাচ্ছেন।

যোগাযোগ করা হলে মো. ফারুক জানান, তিনি জামায়াতের কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন না, তবে সমর্থক ছিলেন। স্থানীয় দায়িত্বশীলদের কার্যকলাপে হতাশ হয়েই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।

অন্যদিকে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের জানান, ফারুক তাদের নিয়মিত সমর্থক ছিলেন। বাজার কমিটির নির্বাচনে দল আনুষ্ঠানিকভাবে কাউকে সমর্থন দেয়নি। ফারুকের পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় আবেগপ্রবণ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...