রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এনসিপির ন্যাশনাল স্পোর্টস এলায়েন্সের আত্মপ্রকাশ, দায়িত্ব পাচ্ছেন যারাএল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণামতপার্থক্য প্রকাশে শালীনতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদেরজেলা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে কমিটি বিলুপ্তখামারে ভাগ্য বদল রাজস্থলীর তরুণ উদ্যোক্তার, পেলেন রাষ্ট্রপতি সম্মাননাহুমকি বাস্তবায়ন চীনের, সম্প্রচার থেকে ‘উধাও’ রিয়াল-এমবাপ্পেব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের জন্য নতুন নীতিমালাখুলনায় দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যাবাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়
বিজ্ঞাপন

আ.লীগের প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম
আ.লীগের প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাইমুন ইসলাম হৃদয় ও অভিযুক্ত সাইফ এমডি এনাম দুজনেই সাভারের এনাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ব্যাচমেট ছিলেন। কলেজে অধ্যয়নরত সময় থেকেই সাইফের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। ঘটনার দিন রাতে সাভারের এনাম মেডিকেল কলেজের পশ্চিম পাশে বিসমিল্লাহ টাওয়ারের সামনে রাস্তা দিয়ে একা হেঁটে যাওয়ার সময় সাইফ তার পথরোধ করেন। এ সময় ভুক্তভোগী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অজুহাতে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে সাইফ ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে হত্যার হুমকি দেন।

ঘটনার বিষয়ে মারধরের শিকার ছাত্রদল নেতা সাইমুন ইসলাম হৃদয় বলেন, রাতে আমি হাসপাতাল থেকে হাঁটার জন্য বের হয়েছিলাম। এ সময় হঠাৎ করে সাইফ মোটরসাইকেল নিয়ে আমার পথরোধ করে ও হুমকি-ধমকি দিতে থাকে। সে আমার ব্যাচমেট ছিল। তার বাবা মন্ত্রী ও হাসপাতালের পরিচালক হওয়ায় কলেজে তার একটি তোষামোদকারী গ্রুপ তৈরি হয়েছিল। আমরা তাদের তোষামোদ না করে এড়িয়ে চলতাম। মূলত এসব কারণেই সে আমাদের ওপর নাখোশ ছিল।

তিনি আরও বলেন, সে আমাকে বলে, ‘বিএনপি করস, তোর কোন বাপ আছে ফোন দে’ এই কথা বলেই চড়-থাপ্পড় মারতে শুরু করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমি এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি। বিশেষ করে এর আগেও বিভিন্ন ভাবে আমাকে শারিরীক ও মানসিকভাবে হেনস্থা করতো। যা আমি আত্মসম্মানের কথা চিন্তা করে কাউকে বলতে পারেনি। এখনও একি অবস্থা।

তবে বক্তব্য জানতে অভিযুক্ত সাইফ এমডি এনাম ও তার মা রওশন আক্তার চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেখানে কিল-ঘুষি ও গালিগালাজের অভিযোগ করা হয়েছে ও এটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...