রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম
টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনমাস্টার সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশনে লাইনচ্যুত হয়। এতে রেললাইনের অনেক অংশ বাঁকা হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনযাত্রীরা।

মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনমাস্টার সোহেল জানান, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা বলা অসম্ভব।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...