টঙ্গীতে শিক্ষার্থী আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরায় সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী জাবের হোসেন আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আজ বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। অবরোধে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও পথচারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গাজীপুরা এলাকায় ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হচ্ছে। শিক্ষার্থী ও মহাসড়কে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তাঁরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

