কুষ্টিয়ায় প্রতিপক্ষের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন, ১৩ মহিষ ও ৩০ মণ পাট লুটের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বসার মাচা তৈরির জন্য স্থানীয়দের কাছে বাঁশ চাওয়া হয়। এ সময় রনির অনুমতি ছাড়াই তাঁর বাঁশঝাড় থেকে চার-পাঁচটি বাঁশ কেটে বিজিবিকে দেওয়া হয়। এ ঘটনায় সুমন নামে এক ব্যক্তিকে গালিগালাজ করেন রনি। এর জের ধরে শুক্রবার সকালে মহিষের জন্য মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে কবরস্থানের পাশে তাঁকে একা পেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, হামলার নেতৃত্বে থাকা সুমন সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারি। ২০২৫ সালের নভেম্বর মাসে সীমান্ত এলাকায় জনি নামে এক মাদক কারবারিকে হত্যার ঘটনায়ও তিনি অন্যতম এজাহারভুক্ত আসামি বলে অভিযোগ রয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

