এতিমদের দায়িত্ব সরকারের, বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

এতিম ও দুস্থদের কল্যাণে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এতিমদের দায়িত্ব সরকারের। তাদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালীদেরও এগিয়ে আসতে হবে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

