পূজামণ্ডপের বরাদ্দের চাল নিয়ে বাণিজ্য, যুবদল নেতার কেনা ৫১৮ বস্তা জব্দ

অনুসন্ধানে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে হোমনা উপজেলার ৫০টি পূজামণ্ডপের প্রতিটির অনুকূলে ৬০০ কেজি করে মোট ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বরাদ্দের চাল স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি টন ১৮ হাজার টাকা দরে বিক্রি করেন।
হোমনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, হোমনা পৌর যুবদলের সভাপতি আলমগীর হোসেন ওই চালের ডিও (ডেলিভারি অর্ডার) কিনে অন্যত্র বিক্রি করেন। চালগুলো এত দিন খাদ্যগুদামেই সংরক্ষিত ছিল। আটক হওয়া ৫১৮ বস্তা চাল দুর্গাপূজার সেই বরাদ্দের।
সারাদেশ থেকে আরও পড়ুন

