নীলফামারীতে ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল এখনো সমীক্ষা পর্যায়ে: স্বাস্থ্যের ডিজি

হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বর্তমানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক, বিশেষ করে আপনারা জানেন যে এখন ডেঙ্গু হচ্ছে। আমাদের স্বাস্থ্য ফ্যাসিলিটিগুলো, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, চিকিৎসকদের উপস্থিতি, চলমান সেবার মান—এসব বিষয় তদারকি করা এবং আমাদের সীমাবদ্ধতাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায়, তা দেখতেই আজ এখানে এসেছি।’
সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জনবলসংকটের বিষয়ে ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘এটি শুধু এখানকার চিত্র নয়, দেশের বেশ কিছু হাসপাতালে জনবলসংকট রয়েছে। বর্তমান সরকার এই জনবলসংকট কাটিয়ে ওঠার জন্য জেলা পর্যায়ের শূন্য পদে নিয়োগ কার্যক্রম চালাচ্ছে। অনেক জেলায় ইতিমধ্যে নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। চিকিৎসক নিয়োগের পাশাপাশি নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগও চলমান রয়েছে। আমরা আশা করছি, আগামী দ্রুত সময়ের মধ্যে জনবলের যে সংকটগুলো রয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে পারব।’

