মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ান। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি স্বজনেরা।
পরদিন ২৫ অক্টোবর ভোর ৫টা ৩৯ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে শাহরিয়ারের মোবাইল ফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, রিদয়ানকে জিম্মি করা হয়েছে। প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের জন্য রিদয়ানের সঙ্গে স্বজনদের কথা বলিয়ে দেন কথিত অপহরণকারীরা। এরপর তাঁকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

