রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এনসিপির ন্যাশনাল স্পোর্টস এলায়েন্সের আত্মপ্রকাশ, দায়িত্ব পাচ্ছেন যারাএল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণামতপার্থক্য প্রকাশে শালীনতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদেরজেলা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে কমিটি বিলুপ্তখামারে ভাগ্য বদল রাজস্থলীর তরুণ উদ্যোক্তার, পেলেন রাষ্ট্রপতি সম্মাননাহুমকি বাস্তবায়ন চীনের, সম্প্রচার থেকে ‘উধাও’ রিয়াল-এমবাপ্পেব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের জন্য নতুন নীতিমালাখুলনায় দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যাবাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়
বিজ্ঞাপন

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন কালো রঙের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। দীপের ভাষ্য অনুযায়ী, ধাওয়াকারীদের দুজনের পরনে পুলিশের পোশাক ছিল। তাঁদের দেখে তাহসিফ দৌড় দেন। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেন দীপ। আর দীপ নিজে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে চলে যান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...