দিনাজপুর বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজের সবাই ফেল

পরিসংখ্যানে জানানো হয়, এবারে এই বোর্ডের অধীনে আটটি জেলার ৬৬৮টি কলেজের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছেন। মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এবারে এই বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। ছয়টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন এবং ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। প্রাপ্ত ফলাফলে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

