ঢাকার পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী: এমপি শিমুল বিশ্বাস

পাবনার এই সংসদ সদস্য আরও বলেন, উদ্যোগটি শুধু কাগজে-কলমে বা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁরা অঙ্গীকারবদ্ধ। পরিবহন খাতের নানা অনিয়ম ও সীমাবদ্ধতার সমালোচনা স্বীকার করে তিনি বলেন, এসব কারণে তাঁরা নিজেরাও লজ্জিত। আত্মসমালোচনা গ্রহণ করে পরিবর্তন আনতে চান তাঁরা।
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশে শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পরিবহন খাত সচল থাকলে বাংলাদেশ সচল থাকে। বন্দর, নগর ও মানুষের জীবনযাত্রা সচল রাখতে পরিবহন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে নানা অনিয়মের কারণে এ খাত নিয়ে সমালোচনা রয়েছে। এসব সমালোচনা থেকে বেরিয়ে আসতে হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

