সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ডিএনএ বিশ্লেষণে কয়েক সেকেন্ডেই ফল দেবে বাকৃবির নতুন সফটওয়্যারবর্তমানে একটি দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রীস্কুলে যাওয়ার পথে শিক্ষক অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ২ জন ধরামেহেরপুর হাসপাতালে বেশি দরে টেন্ডার, কমেছে রোগীর খাবারতালায় সার ডিলার নিয়োগ বাতিল করে পুনরায় যাচাইয়ের দাবিসৌদির সহায়তায় উপকূলীয় মানুষের চিকিৎসায় ভাসমান হাসপাতাল চালু৭ ডিসেম্বরের মধ্যে হাজিদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান হাবেরছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ করলেন শিক্ষকেরাপারকিতে বালু উত্তোলন, ভাঙন ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকাদুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের
বিজ্ঞাপন

টাকা নিয়ে বিরোধে ঢাকায় খুন ঝিনুক, ড্রামে ভরে মরদেহ ফেলা হয় শেরপুরে: পিবিআই

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
টাকা নিয়ে বিরোধে ঢাকায় খুন ঝিনুক, ড্রামে ভরে মরদেহ ফেলা হয় শেরপুরে: পিবিআই

পিবিআই সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া এলাকার কুড়েমনি খালের একটি ব্রিজের নিচে ভাসমান প্লাস্টিকের ড্রাম থেকে ঝিনুক আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গাজীপুরের টঙ্গী এলাকার শাকিল মিয়ার মেয়ে। এ ঘটনায় ঝিনুকের ফুফু শিরিনা আক্তার বাদী হয়ে তাঁর স্বামী মো. সাইফুল ইসলাম মুন্নাসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে শ্রীবরদী থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইয়ের পরিদর্শক মো. মাহবুবুর রহমানকে। তদন্তে বেরিয়ে আসে, হত্যাকাণ্ডের আগের দিন ২১ অক্টোবর ঝিনুককে ঢাকার দক্ষিণখান এলাকার আব্দুস সাত্তারের ভাড়া বাসার একটি কক্ষে নিয়ে যান ফাতেমাসহ চারজন। সেখানে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ফাতেমা ধারালো অস্ত্র দিয়ে ঝিনুককে আঘাত করেন। পরে অন্য আসামিরা তাঁর গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন বলে পিবিআইয়ের দাবি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...