মিশিগানে সিনেটর প্রার্থী আব্দুলের নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে ‘সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (আসাল) এর আয়োজনে শুক্রবার (৩০ অক্টোবর) নির্বাচনি সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে দিনব্যাপী ইউএস সিনেট প্রার্থী আব্দুল এল সাঈদের নির্বাচনি প্রচারণা র্যালিতে অংশগ্রহণ করেন আসাল নেতৃবৃন্দ।
আসাল মিশিগান চ্যাপ্টারের সভাপতি নাঈম চৌধুরীর সভাপতিত্বে এবং উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব রাব্বি খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসল সেন্ট্রাল কমিটির সভাপতি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিশিগান আসালের ফাউন্ডার সভাপতি ড. মোহাম্মদ আলম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিশিগান আসালের ফাউন্ডার সাধারণ সম্পাদক খাজা সাহাব আহমেদ, প্রেসিডেন্ট অ্যামিরাটস সৈয়দ আলী রেজা, স্ট্যাটেন আইল্যান্ডের সাবেক ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর শেখ, এক্সিকিউটিভ পরিচালক শামীম আহসানসহ আরও অনেকে।
বক্তারা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থীদের ভোট প্রদানের জন্য বিশেষ আহ্বান জানান বিশেষ করে ইউএস সিনেট প্রার্থী ড. আব্দুল এল সায়ঈদকে ভোট দিতে বলেন। ওই অনুষ্ঠানে সিনেটর জন কন্যায়ের, কাউন্সিলর, ইউনিয়ন নেতারাসহ মিশিগান বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গসহ আসাল মিশিগানের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

