কিশোরগঞ্জ শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাও

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ জন শিক্ষকের সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। গত দুই মাস ধরে এসব বই না পাওয়ায় বেতন-ভাতা, অন্যান্য আর্থিক সুবিধা ও চাকরিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জটিলতার আশঙ্কা করছেন শিক্ষকেরা। এ ঘটনায় শিক্ষা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করছেন ভুক্তভোগী শিক্ষকেরা।
জানা গেছে, গত দুই মাস ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে নিজেদের সার্ভিস বই খুঁজে পাচ্ছেন না সংশ্লিষ্ট শিক্ষকেরা। সরকারি চাকরিজীবীদের জন্য সার্ভিস বই অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এতে চাকরিতে যোগদানের সময় থেকে অবসরের আগপর্যন্ত ব্যক্তিগত, পেশাগত ও আর্থিক সুবিধাসংক্রান্ত তথ্য ধারাবাহিকভাবে লিপিবদ্ধ থাকে। কর্তৃপক্ষের বাইরে অন্য কারও এই বই ব্যবহার বা সংরক্ষণের সুযোগ নেই।
সারাদেশ থেকে আরও পড়ুন

