রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অটোরিকশা বিক্রির জন্য চালককে হত্যা, লাশ ফেলা হয় নদীতেদেশীয় ঐতিহ্য ছড়িয়ে দিতে কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়: নিতাই রায়পোশাক খাত অস্থির করতে সীমান্তের ওপারের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীআত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেন তিন জেলার ৬৫ চরমপন্থিচিরকুটে সুদ কারবারিদের নাম লিখে ট্রেনের নিচে ঝাঁপমোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহতশ্রমিক বিক্ষোভে গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটিআবুধাবি ফেরত নেওয়ার সময় প্রায় পাঁচ কোটি টাকার মূল্যের ৬ স্বর্ণের ডিম জব্দবাংলাদেশকে ধবলধোলায়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজেরশ্রমিকদের দাবি বিলাসিতা নয়, বরং তাদের বেঁচে থাকার ন্যূনতম হিসাব: নাহিদ
বিজ্ঞাপন

যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ
নৌবাহিনীর চট্টগ্রামের অধিনায়কের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মোহাম্মদ মাহবুবুল হাসান মার্কিন প্রতিনিধিদলকে স্বাগত জানান। ছবি: আজকের পত্রিকা
নৌবাহিনীর চট্টগ্রামের অধিনায়কের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মোহাম্মদ মাহবুবুল হাসান মার্কিন প্রতিনিধিদলকে স্বাগত জানান। ছবি: আজকের পত্রিকা

আগামীকাল সোমবার চট্টগ্রামে স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকসের (এসএমডব্লিউটি) অডিটোরিয়ামে ক্যারাট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে দুই দেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন। মহড়ায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র, পি-৮এ উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, কমডোর স্কোয়াডস কমান্ডের বিভিন্ন ইউনিট ও নেভাল এভিয়েশন অংশ নেবে।

মহড়ায় দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি যৌথভাবে কার্যক্রম পরিচালনার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে সমুদ্রপথে বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা, পারস্পরিক সমন্বয় এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণও থাকবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে ক্যারাট একটি নিয়মিত দ্বিপক্ষীয় প্রশিক্ষণ উদ্যোগ। এর মাধ্যমে দুই দেশের নৌবাহিনী যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পায়। ক্যারাট-২০২৬-এর মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...