সাভারে কারখানায় ভাঙচুর-মহাসড়ক অবরোধ, মারধরের শিকার সাংবাদিক

সাভারের হেমায়েতপুরে একেএইচ গ্রুপের একটি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক গোপাল মালাকারকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের ছুটি ঘোষণা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হেমায়েতপুর ও আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলেও একেএইচ গ্রুপের কারখানায় কাজ চলছিল। অন্য কারখানার শ্রমিকেরা গিয়ে ছুটি ঘোষণার দাবি জানিয়ে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান ও মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে কর্তৃপক্ষের ছুটি ঘোষণা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সারাদেশ থেকে আরও পড়ুন

