ইন্ডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এসব অভিযোগের অনুসন্ধানের সঙ্গে পরবর্তী সময়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ যুক্ত করা হয়। অনুসন্ধানের একপর্যায়ে শামসুর রহমান ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব হিসাবের অর্থ ও মালিকানা হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তরের চেষ্টা করছেন। এতে অভিযোগের বিষয়ে অনুসন্ধান কাজ ব্যাহত হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

