চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

দুদকের হিসাবে, মো. ইদ্রিছের গ্রহণযোগ্য আয় ১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৯৬৩ টাকা। একই সময়ে তাঁর পারিবারিক ব্যয় ধরা হয়েছে ৫৬ লাখ ৪৯ হাজার ৯৮৩ টাকা। ব্যয় বাদে নিট আয় দাঁড়ায় ৯৬ লাখ ৩ হাজার ৯৮০ টাকা।
দুদকের হিসাবে সম্পদের পরিমাণ থেকে নিট আয় বাদ দেওয়ার পর মো. ইদ্রিছের ৩৬ লাখ ১১ হাজার ৫৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়। অসাধু উপায়ে অর্জিত অর্থে ওই সম্পদ নিজের নামে অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
দ্বিতীয় মামলার এজাহারে ফখরে জাহান বেগমের নামে ২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ৭০০ টাকার স্থাবর এবং ১৬ লাখ ৮৪ হাজার ৩০৩ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়ার কথা বলা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

