সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিয়ানমারে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত ১৫ডিএনএ বিশ্লেষণে কয়েক সেকেন্ডেই ফল দেবে বাকৃবির নতুন সফটওয়্যারবর্তমানে একটি দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রীস্কুলে যাওয়ার পথে শিক্ষক অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ২ জন ধরামেহেরপুর হাসপাতালে বেশি দরে টেন্ডার, কমেছে রোগীর খাবারতালায় সার ডিলার নিয়োগ বাতিল করে পুনরায় যাচাইয়ের দাবিসৌদির সহায়তায় উপকূলীয় মানুষের চিকিৎসায় ভাসমান হাসপাতাল চালু৭ ডিসেম্বরের মধ্যে হাজিদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান হাবেরছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ করলেন শিক্ষকেরাপারকিতে বালু উত্তোলন, ভাঙন ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা
বিজ্ঞাপন

সাদমান-হৃদয়ের প্রতিরোধে দেড়শ ছাড়াল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম
সাদমান-হৃদয়ের প্রতিরোধে দেড়শ ছাড়াল বাংলাদেশ

প্রথম দিনের দ্বিতীয় সেশনের লাইভ আপডেটে সবাইকে স্বাগতম। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা খুব একটা স্বস্তির হয়নি। দলীয় ৯ রানেই জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান (৭)। এরপর সাদমান ইসলামের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন মুমিনুল হক। তবে ২৮ রান করে জোমেল ওয়ারিকানের শিকার হন তিনি।

দুই উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখেছেন সাদমান। ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান। পাঁচটি চারে ৮৪ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত সাদমান। তাঁর সঙ্গে ২২ বলে ১৬ রান করে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৩০ রান। এখন দেখার, দ্বিতীয় সেশনে এই জুটি বাংলাদেশকে কতটা এগিয়ে নিতে পারে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...