রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরুনেত্রকোনায় এক মাসে কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দশাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা অডিটে এসেছে জাতিসংঘ দল১০ লাখ টাকা ঋণের সঙ্গে আরও ১০ লাখ অনুদান, দেশজুড়ে আবেদন শুরুবিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারালেন ফিলিপসকলেজে ৯ শিক্ষক, তবুও অকৃতকার্য একমাত্র শিক্ষার্থীবিশ্বযুদ্ধের প্রেমের যাত্রা থেমেছিল হাওরে, কুলপতাক গ্রামে শায়িত তিন অস্ট্রেলীয়কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীরনির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিরোধীদের বিক্ষোভ সমাবেশ দিল্লিতেখুবির ১০ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩০ শিক্ষার্থী পেল শাস্তি
বিজ্ঞাপন

বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে উড়ছে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘ই’ টায়ারের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে উঠেছে সেমিফাইনালে। দলের দাপুটে জয়ে জোড়া গোল করেছে পাভেল, একটি করে গোল এসেছে বায়েজিদ ও শাবকের পা থেকে।

বাকুতে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। আটজনের এই টুর্নামেন্টে (এইট-এ-সাইড) প্রতি অর্ধে ২০ মিনিট করে খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচের নবম মিনিটেই বায়েজিদের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী রূপ নেয় বাংলাদেশের কিশোর ফুটবলাররা। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পাভেল। এরপর ৩৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেয় এই ফরোয়ার্ড। ম্যাচের শেষভাগে দলের চতুর্থ ও শেষ গোলটি করেন শাবক। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেই সেমিফাইনালের উল্লাসে মাতে দল।

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে পঞ্চম হওয়া ৩২ দল নিয়ে চলছে ‘ই’ টায়ারের নকআউট পর্ব। নকআউটে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট কেটেছে। পুরো টুর্নামেন্টে ছয়টি ভিন্ন টায়ারে ছয়টি আলাদা চ্যাম্পিয়ন দল নির্ধারণ করবে ফিফা। বাংলাদেশ ‘ই’ টায়ারে চ্যাম্পিয়ন হলে ১২৯তম দল হবে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...