গ্রামে চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, আরও জমি দিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়

বাবুপুরে স্থায়ী খেলার মাঠ না থাকায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা। প্রায় সাড়ে তিন হাজার মানুষের গ্রামটিতে পরিবারের সংখ্যা ৭০০। ধান কাটার পর ফাঁকা জমিতে খেলার সুযোগ মিললেও চাষাবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত সেই ব্যবস্থা। এই সমস্যা সমাধানে গ্রামবাসী নিজেরাই জমি কেনার উদ্যোগ নেন।
ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলম ও উদ্যোক্তা এস এম ইকবাল মাহমুদের নেতৃত্বে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা হয়। সেখানে সামর্থ্য অনুযায়ী অর্থ দেন গ্রামের বাসিন্দারা। কেউ দিয়েছেন ২০০ টাকা, কেউ ৫০০ বা ১ হাজার। আবার কেউ ৫ হাজার ও ১০ হাজার টাকা দিয়েও তহবিলে অবদান রেখেছেন। জমির মালিক ইকবাল হোসেন সুজন দিয়েছেন এক শতাংশ জমি।
খেলাধুলা থেকে আরও পড়ুন

