শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্তসিংহীমারী গ্রামে শিশুর কণ্ঠে লোকসংস্কৃতি বাঁচানোর লড়াইঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা
বিজ্ঞাপন

ওটিটিতে আসছে রাজ-তুষির অভিষেকের সিনেমা ‘আইসক্রিম’

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম
ওটিটিতে আসছে রাজ-তুষির অভিষেকের সিনেমা ‘আইসক্রিম’

বড় পর্দায় শরীফুল রাজ ও নাজিফা তুষির একসঙ্গে পথচলা শুরু হয়েছিল যে চলচ্চিত্র দিয়ে, সেটি এবার আসছে ওটিটি মাধ্যমে। নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় তাঁদের প্রথম সিনেমা ‘আইসক্রিম’ দেখা যাবে চরকিতে। আগামী ২০ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মটিতে সিনেমাটি মুক্তি পাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক বার্তার মাধ্যমে চরকি কর্তৃপক্ষ ছবিটি মুক্তির দিনক্ষণ নিশ্চিত করেছে। প্রেক্ষাগৃহে অভিষেকের দীর্ঘ সময় পর নতুন করে দর্শকদের সামনে আসছে সিনেমাটি।

অভিনয়জীবনের শুরুটা হয়েছিল এই সিনেমা দিয়ে, তাই শরীফুল রাজের কাছে ‘আইসক্রিম’ সবসময়ই বিশেষ এক অনুভূতির নাম। চুয়াডাঙ্গা ডট নেটের সঙ্গে আলাপকালে স্মৃতিচারণা করে এই অভিনেতা জানান, দশ বছর আগের রাজের সঙ্গে আজকের রাজের স্পষ্ট পার্থক্য রয়েছে। তবে বর্তমানের এই শরীফুল রাজ হয়ে ওঠার পেছনে প্রথম সিনেমাটির বড় রকমের অবদান রয়েছে।

চলচ্চিত্রে নিজের প্রথম অভিজ্ঞতা নিয়ে আলাদা অনুভূতি জড়িয়ে রয়েছে নাজিফা তুষির মনেও। তিনি জানান, সিনেমা যে এত বিশাল এক ক্যানভাস, ক্যারিয়ারের শুরুতে তা নিয়ে তাঁর খুব বেশি জানাশোনা ছিল না। অনেক কিছুই না জেনে সেই ভুবনে পা বাড়িয়েছিলেন। তবে অভিজ্ঞতা কম থাকলেও তখনই তাঁর বিশ্বাস জন্মেছিল যে ‘আইসক্রিম’ একটি দারুণ কাজ এবং রেদওয়ান রনি একজন উঁচু মানের নির্মাতা।

২০১৬ সালের ২৯ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আইসক্রিম’। এতে রাজ ও তুষি ছাড়া আরও অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম। সিনেমাটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি এবং মিনার রহমান। দীর্ঘ সময় পর ওটিটির কল্যাণে দর্শকদের কাছে রাজ ও তুষির শুরুর দিকের সেই কাজটি নতুন আঙ্গিকে দেখার উপলক্ষ তৈরি হলো।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...