রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ওটিটি ছাড়িয়ে এবার বড় পর্দায় ‘মুকুঠি আম্মান ২’, অ্যাকশন অবতারে নয়নতারা

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
ওটিটি ছাড়িয়ে এবার বড় পর্দায় ‘মুকুঠি আম্মান ২’, অ্যাকশন অবতারে নয়নতারা

ছয় বছর আগে ওটিটি মাধ্যমে মুক্তি পেয়ে বেশ আলোড়ন তুলেছিল তামিল সিনেমা ‘মুকুঠি আম্মান’। তবে এবার আর ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, সরাসরি বড় পর্দায় আসছে এর সিক্যুয়েল ‘মুকুঠি আম্মান ২’। আসন্ন দিওয়ালি উপলক্ষে আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমা। তামিল ছাড়াও তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় দর্শকরা এটি দেখতে পাবেন।

প্রথম সিনেমাটি আরজে বালাজি পরিচালনা করলেও সিক্যুয়েলের দায়িত্ব নিয়েছেন নির্মাতা সুন্দর সি। পরিচালক বদলের সঙ্গে সঙ্গে সিনেমার পরিবেশনায়ও এসেছে স্পষ্ট পরিবর্তন। ট্রেলার থেকে স্পষ্ট আভাস পাওয়া গেছে, আগের পর্বের ব্যঙ্গ ও সামাজিক বার্তার বদলে এবার পৌরাণিক প্রেক্ষাপট, ফ্যান্টাসি, মারকাটারি অ্যাকশন এবং চোখধাঁধানো ভিজ্যুয়ালের ওপর বেশি নজর দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারের শেষ দৃশ্যে রাখা হয়েছে বড় একটি চমক। সেখানে আরও তিনটি ঐশ্বরিক বা দিব্য চরিত্রের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে খলচরিত্রে হাজির হচ্ছেন অভিনেত্রী রেজিনা ক্যাসান্দ্রা।

এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন দুনিয়া বিজয়, উর্বশী, যোগী বাবু, মাইনা নন্দিনী, গারুদা রাম, অভিনয়া, শ্রুতি এস এবং সিঙ্গারপুলি। ভেলস ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটির প্রযোজনা করেছেন ইশারি কে গণেশ।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...