নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় কাওয়ালিসন্ধ্যা

অনুষ্ঠানটি নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও সিইও রাকিব হোসেন বলেন, ‘ইশক-এ-নুসরাত কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর সংগীতের চিরন্তন আবেদন উদ্যাপনের একটি বিশেষ উদ্যোগ। বাংলাদেশের দর্শকদের কাছে কাওয়ালি ও সুফি সংগীতের সৌন্দর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে এই সংগীতধারার প্রতি আগ্রহ তৈরি করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।’
জানা গেছে, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শনার্থীদের জন্য অডিটরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। নুসরাত ফতেহ আলী খানের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানে থাকবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন। পুরো ভেন্যুকে সাজানো হবে সুফি ভাইবস থিমে।
বিনোদন থেকে আরও পড়ুন

