শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্তসিংহীমারী গ্রামে শিশুর কণ্ঠে লোকসংস্কৃতি বাঁচানোর লড়াইঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা
বিজ্ঞাপন

রইদ-এর বদলে ‘স্নেহের বন্ধন’ অস্কারে পাঠানো উচিত ছিল: ইয়াশ রোহান

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম
রইদ-এর বদলে ‘স্নেহের বন্ধন’ অস্কারে পাঠানো উচিত ছিল: ইয়াশ রোহান

চিত্রনায়ক জয় চৌধুরীর সাম্প্রতিক এক সাক্ষাৎকারের বক্তব্য নিয়ে সামাজিকমাধ্যমে চলছে আলোচনা। সেখানে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেন এই অভিনেতা। এবার সেই বক্তব্যের ভিডিও শেয়ার করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিনেতা ইয়াশ রোহান। তার পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়াও।

সম্প্রতি জয় চৌধুরীর একটি সাক্ষাৎকারের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন ‘স্বপ্নজাল’ সিনেমার অভিনেতা ইয়াশ রোহান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘এবার ‘রইদ’ এর জায়গায় ‘স্নেহের বন্ধন’ পাঠানো উচিত ছিল অস্কারে।’

জয় চৌধুরী ও মৌ খান অভিনীত ‘স্নেহের বন্ধন’ মুক্তি পায় দুর্গাপূজার ছুটিতে। কামরুজ্জামান পরিচালিত পারিবারিক গল্পের সিনেমাটি মুক্তির পর দর্শক টানতে পারেনি বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। ছবিটির দর্শক উপস্থিতি ও নির্মাণের উদ্দেশ্য নিয়েও সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।

এমন পরিস্থিতিতে নিজের সিনেমার প্রচারণার পাশাপাশি বিভিন্ন বক্তব্যের কারণে আলোচনায় রয়েছেন জয়। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, ‘আমি ইন্ডাস্ট্রি লিড দিচ্ছি, যেভাবেই হোক দিচ্ছি তো। অনেকে তো ইন্ডাস্ট্রিতে ঢুকতেই পারে না। কে কী করলো, কে কী বললো, জয় চৌধুরীর যায় আসে না। ১৮ কোটি মানুষ কে কী করতেছে, কে কী বলতেছে, এটা দেখার দায়িত্ব আমার না।’

জয়ের এই বক্তব্যের ভিডিও শেয়ার করে ‘স্নেহের বন্ধন’কে অস্কারে পাঠানোর কথা বলেন ইয়াশ। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রসঙ্গ টেনে করা তার এই মন্তব্যকে জয়ের বক্তব্যের প্রতি ব্যঙ্গাত্মক খোঁচা হিসেবে দেখছেন অনেকে।

ইয়াশের পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি লেখেন, ‘আত্মবিশ্বাস এবার সব সীমা ছাড়িয়ে গেছে, যাকে বলা যায় ‘জায়েদ খান লেভেল’!’

এর আগে ‘স্নেহের বন্ধন’ সিনেমায় দর্শক উপস্থিতি নিয়ে কথা বলেছিলেন জয় চৌধুরী। সে সময় তিনি বলেন, ‘শুক্রবারে সিনেমা এমনিতেই কম চলে। আর আজকাল তো সিনেমায় দর্শকই হয় না। ৩০ জনও আসে না। এখানে ৩০ জন টিকিট কেটেছেন, সারা দেশে আরও হলে অনেকে যাচ্ছেন। তবুও তো উনারা এসেছেন।’

এদিকে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। এই সিনেমার প্রসঙ্গ ধরেই ‘স্নেহের বন্ধন’কে অস্কারে পাঠানোর মন্তব্য করেন ইয়াশ।

জয় চৌধুরীর এ বক্তব্যের পেছনেও রয়েছে আরেকটি ঘটনা। নির্মাতা অনন্য মামুনের একটি ফেসবুক পোস্ট নিয়ে মন্তব্য করতে গিয়ে জয় বলেন, ‘অনন্য মামুন ইন্ডাস্ট্রির কেউ না। কারণ সে পরিচালক সমিতির সদস্য না।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...